মানুষ মানুষের জন্য
শোক সংবাদ
পুরাতন সংখ্যা
৪৪১৯৮
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০০৯, ৫ অগ্রহায়ন ১৪১৬
মৃতু্যদ-প্রাপ্ত ৫ আসামির আপীল খারিজ
সুপ্রীমকোর্টের ঐতিহাসিক রায়ে সপরিবারে বঙ্গবন্ধুুকে হত্যাকারীদের মৃতু্যদ-াদেশ বহাল

স্টাফ রিপোর্টার সুপ্রীমকোর্টের ঐতিহাসিক রায়ে সপরিবারে বঙ্গবন্ধু হত্যাকারীদের হাইকোর্টের দেয়া মৃতু্যদ-াদেশ বহাল রয়েছে। বৃহস্পতিবার সর্বোচ্চ আদালত স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃতু্যদ-প্রাপ্ত পাঁচ আসামি- বজলুল হুদা, মহিউদ্দিন আহমেদ, সৈয়দ ফারম্নক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান ও একেএম মহিউদ্দিনের আপীল নাকচ করে দিয়েছে।
১২ আসামির মৃতু্যদ-াদেশ বহাল থাকল
মৃতু্যদ-াদেশপ্রাপ্ত পাঁচ জনের আপীল সুপ্রীমকোর্টে নাকচ হয়ে যাওয়ার পর এই পাঁচ জনসহ হাইকোর্টের মৃতু্যদ-াদেশ দেয়া ১২ জনেরই মৃতু্যদ-াদেশ বহাল থাকল। পলাতক সাত জন যারা হাইকোর্টের রায়ের বিরম্নদ্ধে সুপ্রীমকোর্টে আপীল করেনি তাদের মৃতু্যদ-াদেশ হাইকোর্টের আদেশ অনুযায়ী বহাল থাকবে।
আপীলের পাঁচ পয়েন্ট নাকচ
যে পাঁচটি পয়েন্টে মৃতু্যদ-াদেশপ্রাপ্ত পাঁচ আসামি আপীল করেছে সেসব পয়েন্টে যথাযথ তথ্যপ্রমাণ দিতে না পারায় আসামিদের আপীল নাকচ হয়েছে বলে রায়ে উলেস্নখ করা হয়। পাঁচটি পয়েন্টের মধ্যে বিশেষভাবে উলেস্নখযোগ্য পয়েন্ট ছিল_ মামলা দায়েরে বিলম্ব, সেনাবিদ্রোহ হিসাবে সেনাআইনে বিচার, শাসত্মি কমানোর আবেদন। কিন্তু এসব পয়েন্টে আসামিপৰের আইনজীবীরা যথাযথ যুক্তিতর্ক উপস্থাপন করতে না পারায় রায়ে এসব পয়েন্ট নাকচ করা হয়।

আইনজীবীদের তাৎৰণিক প্রতিক্রিয়া
সুপ্রীমকোর্টের এই ঐতিহাসিক রায়ে রাষ্ট্রপৰের আইনজীবী এ্যাডভোকেট মাহবুবে আলম, এ্যাডভোকেট আনিসুল হকসহ সকলে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তাঁরা বলেছেন, এই রায়ের মাধ্যমে জাতি কলঙ্কমুক্ত হলো এবং এতে দেশে আইনের শাসনের ধারা ফিরে আসবে। জাতি ন্যায়বিচার পেয়েছে। আসামিপৰ রিভিউ পিটিশন না করলে আগামী ২১ থেকে ২৮ দিনের মধ্যেই এই মৃতু্যদ-াদেশ কার্যকর করা হবে। আসামিপৰ রিভিউ পিটিশন করলে সেৰেত্রে এই পিটিশনের নিষ্পত্তি ঘটতে এক মাস সময় লাগলে সব মিলিয়ে রায় কার্যকর করতে দু'মাস সময় লাগতে পারে।

আসামিপৰের আইনজীবীর রিভিউ পিটিশনের কথা
আসামিপৰের আইনজীবী বলেছেন, সুপ্রীমকোর্টের রায়ের কপি পেলে আসামিপৰ রিভিউ পিটিশন করতে পারে। এই রিভিউ পিটিশন নিষ্পত্তি করতে ৩০ দিনের মতো সময় লাগবে। আসামিপৰ রিভিউ পিটিশন করলে সেৰেত্রে তার নিষ্পত্তি ঘটতে এক মাস সময় লাগলে সব মিলিয়ে রায় কার্যকর করতে দু'মাস সময় লাগতে পারে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু পরিবারের প্রতিক্রিয়া
এই রায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যগণ সন্তুষ্টি প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় মোনাজাত-প্রার্থনায় শোকরিয়া আদায় করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

সাধারণ মানুষের প্রতিক্রিয়া
সাধারণ মানুষ এই রায়ে সনত্মোষ প্রকাশ করেছেন। তাঁরা যত দ্রম্নত সম্ভব এই রায় বাসত্মবায়নের দাবি জানিয়েছেন। অনেকেই বলেছেন, জাতির জনককে হত্যার দায়ে চাপিয়ে দেয়া অভিশাপ থেকে আজ জাতি মুক্তি পেয়েছে।

নজিরবিহীন নিরাপত্তা
রায় উপলৰে আদালত প্রাঙ্গণসহ সারাদেশে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়। আগামী দু'-তিন দিন এই নিরাপত্তা ব্যবস্থা বলবত থাকবে বলে পুলিশের আইজি নূর মোহাম্মদ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।