মানুষ মানুষের জন্য
শোক সংবাদ
পুরাতন সংখ্যা
১১২৩৪৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০০৯, ৫ অগ্রহায়ন ১৪১৬
পোপের সঙ্গে শেখ হাসিনার বৈঠক
রোম, ১৮ নবেম্বর, বাসস প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার ভ্যাটিকান সিটির হলি সি-তে পোপ ষোড়শ বেনেডিক্টের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। আধা ঘণ্টাব্যাপী এ বৈঠকে প্রধানমন্ত্রী পোপের সঙ্গে বিশ্ব শান্তি ও সমৃদ্ধি নিয়ে আলোচনা এবং বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করেন। পরে শেখ হাসিনা তাঁর প্রতিনিধি দলের সদস্যদের পোপের সঙ্গে পরিচয় করিয়ে দেন। পোপ ভ্যাটিকান সিটির রাষ্ট্রপ্রধানও।
এর আগে ভ্যাটিকান সিটিতে পেঁৗছলে উষ্ণ ও আনুষ্ঠানিক সংবর্ধনা জানানো হয়। পোপ তাঁকে কিছু উপহারও দেন। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপুমণি, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ, রাষ্ট্রদূত জিয়াউদ্দিন প্রতিনিধি দলে ছিলেন। শেখ হাসিনার সঙ্গে ভ্যাটিকান সিটির সরকারপ্রধান কার্ডিনাল তারসিও বারতোনের সঙ্গেও বৈঠক করেন। তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।