মানুষ মানুষের জন্য
শোক সংবাদ
পুরাতন সংখ্যা
৫২৩৭০
বৃহস্পতিবার, ১৭ মে ২০১২, ৩ জ্যৈষ্ঠ ১৪১৯
আদালতের নির্দেশে ॥ ৩৩ জোট নেতা জেলে
প্রতিবাদে আজ সকাল-সন্ধ্যা হরতাল
স্টাফ রিপোর্টার ॥ হরতালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৩৩ সিনিয়র নেতার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার তারা ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আত্মসর্মপণ করে জামিন চাইলে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোঃ এরফান উল্লাহ জামিন আবেদন নাকচ করে সবাইকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এদিকে ৩৩ নেতাকে কারাগারে পাঠানোর প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে আজ বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে বিএনপি নেতৃত্বাধীন . . .
গ্রামীণ ব্যাংকের ভবিষ্যত ঠিক করতে কমিশন
তিন মাসের মধ্যে রিপোর্ট প্রদানের নির্দেশ ॥ ইউনূস সেন্টার থেকে কোন মন্তব্য করা হয়নি
মিজান চৌধুরী ॥ গ্রামীণ ব্যাংকের ভবিষ্যত নির্ধারণ করতে সরকার কমিশন গঠন করেছে। সাবেক সচিব মামুনুর রশিদকে কমিশনের প্রধান করে বুধবার অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান প্রজ্ঞাপন জারি করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বাংলাদেশ সফরকালে গ্রামীণ ব্যাংক নিয়ে চাপ সৃষ্টির দেড় সপ্তাহের মাথায় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। অবশ্য সরকারের উদ্দেশে হিলারি বলেছেন, গ্রামীণ ব্যাংক নিয়ে এমন কিছু করবেন না যাতে এই প্রতিষ্ঠানের মর্যাদা ক্ষুণœ হয়। কমিশন গঠনের পর জনকণ্ঠের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানতে . . .
প্রধানমন্ত্রীর আশ্বাসে প্রাইমারী শিক্ষক আন্দোলন স্থগিত
স্টাফ রিপোর্টার ॥ আগামী এক সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোচনার মাধ্যমে চাকরি জাতীয়করণের দাবি পূরণ করবেন এমন আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলন স্থগিত করেছেন বেসরকারী প্রাথমিক শিক্ষকরা। টানা তিন দিন আন্দোলনের পর বুধবার সন্ধ্যায় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে এ ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষক নেতারা। সিদ্ধান্ত অনুসারে এক সপ্তাহের মধ্যে শিক্ষকদের নিয়ে আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী। এদিকে আন্দোলন থেকে অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে মারা গেছেন জামালপুরের শিক্ষক মুক্তিযোদ্ধা . . .
সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়
পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর ভাষণ
বিশেষ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে কর্মরত বৈদেশিক মুদ্রা অর্জনকারী বাংলাদেশীদের প্রতি বিশেষ নজর রাখার আহ্বান জানিয়ে বলেছেন, প্রবাসী বাংলাদেশীরা যেন কোন সমস্যার মুখোমুখি না হন, তাঁদের সুযোগ-সুবিধার দিকগুলোও আপনারা দেখবেন বলে আশা করছি। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শন শেষে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে এক ভাষণে তিনি আরও বলেন, ‘বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার একটি শান্তিপূর্ণ দেশ। আমরা কারও সঙ্গেই বৈরিতা করতে চাই না। প্রতিবেশীর সঙ্গে সমস্যা থাকতে পারে। তবে তা দ্বিপাক্ষিক . . .
বাড়ি ভাড়ার টাকায় ফ্ল্যাট মালিক হতে পারবেন ক্যাডারভুক্ত কর্মকর্তারা
উপসচিব পর্যায়ের কর্মকর্তাদের গাড়ি কেনার ঋণ দেয়ার চিন্তাভাবনা
তপন বিশ্বাস ॥ বাড়ি ভাড়ার টাকায় ক্যাডারভুক্ত সরকারী কর্মকর্তারা ফ্ল্যাটের মালিক হতে পারবেন। এ লক্ষ্যে একটি নীতিমালা তৈরির কাজ চলছে। একই সঙ্গে উপসচিব পর্যায়ের কর্মকর্তাদের গাড়ি ক্রয়ের ঋণ বরাদ্দের চিন্তাভাবনা চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সূত্র জানায়, রাজধানীতে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণহীনভাবে বেড়ে চলেছে। কোন অবস্থায় তা নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। এতে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত বাড়ি ভাড়ার টাকায় তা সঙ্কুলান হচ্ছে না। এ বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার প্রাথমিক পর্যায়ে ক্যাডারভুক্ত সকল সরকারী কর্মকর্তাদের . . .
যাত্রাবিরতির পর রেলেই ফিরতে চান সুরঞ্জিত, নিজেকে নির্দোষ দাবি
স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী চাইলে আবারও রেলমন্ত্রীর পদে ফিরবেন সুরঞ্জিত সেনগুপ্ত। রেলওয়েগেট কেলেঙ্কারির ঘটনায় নির্দোষ প্রমাণ হওয়ায় মন্ত্রিত্বে ফেরা সরকারপ্রধানের ইচ্ছার ওপর নির্ভর করছে বলে মন্তব্য করলেন সুরঞ্জিত। সেই সঙ্গে ভারমুক্ত হয়ে আবারও রাজনীতিতে সক্রিয় হওয়ার ঘোষণা দিলেন তিনি। বুধবার সকালে ঝিগাতলার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কথা জানান তিনি। সে সময় গণমাধ্যমের বিরুদ্ধে তিনি অভিমানের সুরে ক্ষোভ প্রকাশ করেন। তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘তোমরা যে ছবি দেখিয়েছ, . . .
কিভাবে প্লট পেলেন জানাতে শফিক রেহমানকে হাইকোর্টে তলব
স্টাফ রিপোর্টার ॥ তেজগাঁও শিল্প এলাকায় হাতিরঝিল-বেগুনবাড়ি প্রকল্প অভিমুখী রাস্তার জায়গা শিল্পপ্লট হিসেবে বরাদ্দ নেয়ার বিষয়ে ব্যাখ্যা দিতে যায়যায়দিনের সাবেক সম্পাদক শফিক রেহমানকে তলব করেছে হাইকোর্ট। বুধবার বিচারপতি এইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আগামী ২২ মে তাকে আদালতে হাজির থাকতে হবে। পরে ২২ মে পর্যন্ত এ মামলার কার্যক্রম মুলতবি করা হয়। ওই এলাকায় প্লট বরাদ্দ নেয়ায় আদালতের তলবে চারদলীয় জোট সরকারের দুই প্রতিমন্ত্রী আদালতে হাজির হয়। . . .